,

সন্তানদের ‘পরিকল্পিত’ হত্যা করলো বাবা

news-image

অস্ট্রেলিয়ায় দুই সন্তানকে ‘পরিকল্পিতভাবে’ হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। আজ শুক্রবার সিডনির একটি আবাসিক এলাকার এক বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ছে, গতকাল বৃহস্পতিবার সিডনির এক বাড়ি থেকে ওই ব্যক্তির মেয়ে (১৩) ও ছেলের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার ব্রেট ম্যাকফেডেন জানান, সন্তানদের মৃত্যুর বিষয়টি তাদের বাবা ‘পূর্বপরিকল্পিত’ ভাবেই ঘটান। শিশুদের হত্যা করার সময় তাদের মা বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে এসে সন্তানদের লাশ দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ আরও জানায়, বিবাদের কারণে শিশুদের বাবা তাদের সঙ্গে থাকতেন না। ঘটনার সময় দুটি গুলি চালানোর শব্দের রেকর্ড পান তারা।
অস্ট্রেলিয়ায় বন্ধুক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জোরালো করা হলেও একজন ব্যক্তি নিজের হেফাজতে দুটি আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর