,

আল্লাহর নৈকট্য লাভে জিকির

news-image

জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভ হয়। আল্লাহকে সর্ববস্থায় হাজির নাজির জানার মধ্যেই আল্লাহর জিকিরের তাৎপর্য নিহিত রয়েছে। কিভাবে আল্লাহর জিকির করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট নিদের্শনা কোরআনে রয়েছে। ইরশাদ হয়েছে, তোমার রবের জিকির করবে সকাতরে, ভয়ে এবং অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায়। আর তুমি উদাসীন হয়ো না। (সুরা আরাফা: আয়াত-২০৫)

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা:) বলেন, আমি রাসুল (সা.) কে বলতে শুনেছি শ্রেষ্ঠ জিকির হলো “লা-ইলাহা ইল্লাল্লাহ” আর শ্রেষ্ঠ দোয়া হল “আল হামদুল্লিল্লাহ।” যে মানুষ সর্বাবস্থায় আল্লাহর জিকির করে তথা আল্লাহর স্মরণে থাকে প্রকৃত অর্থে সে শান্তির মধ্যেই থাকে। শান্তির উৎস কলব বা অন্তর। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই কলব বা অন্তর প্রশান্ত হয়। (সূরা রা’দ: আয়াত-২৮)

আল্লাহর জিকির ও স্মরণে ঈমানদারের অন্তর প্রশান্ত হয়। জিকির কষ্ট বিহীন একটি ইবাদত। খাঁটি ঈমানদার সব সময় জিকিরে নিমগ্ন থাকে। শত ব্যস্ততা তাঁদের আল্লাহর স্বরণ থেকে বিমুখ করতে পারে না, জিকির ছাড়া খাঁটি ঈমানদার হওয়া কল্পনাতীত। পৃথিবীতে যত নবী রাসুল ও অলি আউলিয়া আগমন করেছেন, সকলের সব সময়ের আমল ছিল জিকির। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। হাদীসে কুদসিতে এসেছে, “আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমাকে তেমনি পাবে। যখন সে আমার জিকির (স্মরণ) করে আমি তার সঙ্গে থাকি। সে যদি তার অন্তরে আমার জিকির স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি।

আর যদি সে কোনো জনগোষ্ঠীর সামনে আমার জিকির করে, তাহলে আমি তাদের চেয়ে উত্তম জনগোষ্ঠীর কাছে তাকে স্মরণ করি। (মুসলিম শরীফ -২০৬১)। জিকিরের মাধ্যমে শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাওয়া যায়। পবিত্র কোরআনে এসেছে, যারা পরহেজগার, শয়তান যখন তাদের কুমন্ত্রণাদেয়, তখন তারা আল্লাহকে স্মরণ করে। ততক্ষনাৎ তাদের চোখ খুলে যায়”। (সুরা: আরাফ, আয়াত: ২০১)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর