,

মেক্সিকোতে সিরিজ বিস্ফোরণে নিহত অন্তত ২৪

news-image

মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪জন নিহত হয়েছে। দেশটির তালতেপেক শহরে একটি ওয়ার্কসপে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক কো-অরডিনেটর লুইস ফেলিপে পুয়েন্তে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো অন্তত ৩৫জন মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটির লা সসার এলাকায় একটি আতশবাজি প্রস্তুত কারখানায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটেছে বলে পুয়েন্তে জানিয়েছে। এর আগে মাত্র ১ঘন্টার মধ্যে অন্তত ৩টি বিস্ফোরণের ঘটনায় ৭বছরের একটি শিশুসহ বেশ কয়েকজন নিহত হয় বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী গেবরিয়েল ওশেহা।

এদিকে প্রথম বিস্ফোরণের ঘটনায় জরুরি নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ায় পরের বিস্ফোরণগুলোতে তাদের সদস্যরাও নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাটিতে ২০১৬ সালের আরেকটি বিস্ফোরণের ঘটনায় ৩০জনের বেশি নিহত হয়েছিল। সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর