,

ঠাকুরগাঁওয়ে নৈশ্য কোচ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১৫

news-image

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় যাত্রীবাহী নৈশ্য কোচ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন ।

শুক্রবার সকালে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল এলাকার হাড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা মিরপুরের হামিদুর রহমানের ছেলে কাভার্ড ভ্যান চালক সাজ্জাদ (৫০) ও নৈশ্য কোচের যাত্রী মসিউর রহমান (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঠাকুরগাঁও ২৯ মাইলের হাড়িপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি নৈশ্য কোচের সাথে কাজী ফার্ম লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ ও কোচের যাত্রী মসিউর ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হামসপাতালে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জিন্নাত পারভীন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর