,

জেনে নিন বদহজমের অজানা কারণ

news-image

লাইফস্টাইল ডেস্ক: এটা স্বীকার করতেই হবে, সবাই জীবনের কোনও না কোনও সময় বদহজমের সমস্যায় ভুগেছেন। আর এটা জানা খুবই জরুরী যে, কোন কারণে হয়ে থাকে এ রোগটি। পীড়াদায়ক এ রোগটির বেশকিছু কারণ আছে যেগুলো অনেকেই জানেন না। এনডিটিভি অবলম্বনে জেনে নিই বদহজমের অজানা কারণগুলো।

দুশ্চিন্তা ও চাপ
আপনি যদি কোনোরকমের দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার শরীরে হরমোনের পরিবর্তন ঘটে থাকে। শরীরের কর্টিসোল লেভেল বেড়ে যাওয়ার ফলে খাদ্য হজমে ব্যাঘাত ঘটে।

অন্যান্য হজমসংক্রান্ত সমস্যা
মাঝে মাঝে বদহজম হয় শরীরের ভেতরে জমে থাকা অন্যান্য রোগ থেকেও। গ্যাস্ট্রিক, গলগণ্ড, পেপটিক আলসার এবং অগ্নাশয়ের সমস্যার কারণেও হতে পারে বদহজম।

ধূমপান
ধূমপানে শারীরিক ক্ষতির কোনও শেষ নেই। অন্যান্য সকল সমস্যার সাথে হজমেও ব্যাঘাত ঘটায় ধূমপান। সিগারেটের মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ শরীরের হজমে সহায়ক এনজাইমগুলোকে মেরে ফেলে। এর ফলে দীর্ঘক্ষণ ধরে আপনার শরীর কোন খাবার হজম করতে পারে না।

ভরপেট খাওয়ার পর ব্যায়াম
ব্যায়াম করা শরীরের জন্য খুবই দরকারি। কিন্তু ভরপেট খেয়ে ব্যায়াম করলে হতে পারে বদহজম।

অত্যধিক পরিমাণে ওষুধ খাওয়া
বেশি পরিমাণে ওষুধ খেলে আপনার শরীরের এসিড লেভেলে তারতম্য ঘটে। এতে করে হজমে দেখা দেয় সমস্যা।

বাজে খাদ্যাভ্যাস
বদহজমের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। তাই ছোট ছোট গ্রাসে করে খাবার আস্তে আস্তে খাওয়া উচিত।

অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত মদ্যপানে দেখা দিতে পারে বদহজমের সমস্যা। বেশি মদ্যপান আপনার শরীর থেকে পানি সরিয়ে কোষকে সংকুচিত করে তুলে। এতে করে পানি স্বল্পতায় ভুগে আপনার বদহজম হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর