,

রোমান্টিক জুটি কাজল-শাহরুখের নতুন সিনেমা

news-image

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি কাজল ও শাহরুখ খান। রোমান্টিক জুটি হিসেবে তারা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সাড়া জাগানো ছবিতে ব্যাপক রসায়ন খুঁজে পেয়েছেন দর্শকরা। এবার খবর পাওয়া গেছে, আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন তারা। এ খবর শুনে নিঃসন্দেহে খুশিতে আটখানা বলিউডপ্রেমীরা।

বলিউড বাবলের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের চলচ্চিত্র পরিচালক করণ জোহরের নতুন সিনামায় কাজল ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে। এ তারকা জুটিকে নিয়ে ছবি বানাবেন বলে এরই মধ্যে গল্পের চিত্রনাট্যও তৈরি করে ফেলেছেন করণ।

নির্মাতা করণ জোহর কাজল ও শাহরুখের বেশ কাছের বন্ধু। কাজল ও শাহরুখকে তিনি তার ছবির কাহিনি শুনিয়েছেন। করণ জোহর জানান, তার ছবির গল্প কাজল ও শাহরুখের পছন্দ হয়েছে। তাই তিনিও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। যদিও এখন পর্যন্ত ছবিটির চুক্তিপত্রে কাজল ও শাহরুখ কেউই সই করেননি। তাই আপাতত বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর