,

বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে যা ভবিষ্যদ্বাণী দিলো উট ‘শাহীন'(ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। হেক্সা জয়ের স্বপ্ন যারা মনের মধ্যে বুনে ফেলেছেন, তাদের হতাশ হওয়ার মতোই এক খবর দিল আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন’। শেষ আটের লড়াইয়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে ইউরোপের পাওয়ার হাউস বেলজিয়াম।বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।

রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট।উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ কোয়ার্টার ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে বেলজিয়ামকে। তবে কি ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন এখানেই থামবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর