,

রাজধানী ঢাকার পরিধি বাড়ছে

news-image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সব মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য বাড়ানো হচ্ছে রাজধানী ঢাকা শহরের পরিধি। কারণ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্য হচ্ছে সব নাগরিকের জন্য আবসান নিশ্চিত করা, সরকারের প্রতিশ্রুত অঙ্গিকারকে প্রতিপালনের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সরকার দলীয় এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, দেশের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মোট ২২টি প্লট উন্নয়ন প্রকল্পসহ মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। তবে, যে সকল জেলা-উপজেলায় হাউজিংয়ের প্রকল্প গ্রহণ করা হয়নি সে সকল স্থানের স্থানীয় জনগণেল চাহিদা, এমপিদের ইচ্ছা এবং নিষ্কটক জমি প্রাপ্তি সাপেক্ষে দাউদকান্দিতে নতুন প্লট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যেতে।

এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু জমির ক্রমহ্রাস, পরিবেশ অবক্ষয় এবং আন্তজার্তিক বিরাজমান প্রেক্ষাপট বিবেচনায় ‘জাতীয় গৃহায়ন নীতিমালা-১৯৯৩ (সংশোধিত-১৯৯৯) পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও সমন্বয় সাধনপূর্বক একে আরো বেশি কার্যক্রম ও যুগোপযোগী করা লক্ষ্যে সরকার জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬ প্রণয়ন করেছে। প্রণীত নীতিমালায় সমগ্র দেশব্যাপী গৃহায়ন সংকট নিরসনকল্পে অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সরকার যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সকল নাগরিকের জন্য গৃহায়ন ব্যবস্থা সহজলভ্য করা।

এমপি সামছুল আলম দুদুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারা অধিদপ্তরের অবকাঠামো উন্নয়ন কাজের প্রশাসনিক অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তাই ওই অধিদপ্তর থেকে জারি হওয়া সাপেক্ষে গণপূর্ত অধিদপ্তর সে কাজ বাস্তবায়ন করে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর