,

বিশ্বব্যাংকের পরিসংখ্যান, রাজধানীতে প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা

news-image

রাজধানী ঢাকাতে যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এতে দেখা গেছে, প্রতিদিন ৩ দশমিক ২ মিলিয়ন অর্থাৎ ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংক এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় বিষয়ক প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা, পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্থনি ভেনাবলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছরই রাজধানীতে বসতি বাড়ছে। ১৯৮০ সালে ঢাকার জনসংখ্যা ছিলো ৩ মিলিয়ন বা ৩ লাখ, বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখে। এর মধ্যে সাড়ে তিন মিলিয়ন লোক বস্তিতে বসবাস করে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালে ঢাকায় বসতি দাঁড়াবে ২৫ মিলিয়ন। প্রতিবেদনে আরও বলা হয়, বিগত ১০ বছরে যান-চলাচলের গড় গতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে পর্যন্ত নেমে এসেছে, যেখানে পায়ে হেঁটে চলার গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এছাড়া গ্লোবাল সিটির অংশ হিসেবে ঢাকাকে কিভাবে বাংলাদেশের অর্থনীতির ‘পাওয়ার হাউস’ হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই গবেষণাও করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে আরো জানানো হয়, কিছু পদক্ষেপ নিলে ঢাকায় অতিরিক্ত ৫০ লাখ লোকের জন্য বসবাসের ব্যবস্থা করা যাবে। একই সঙ্গে ১৮ লাখ মানুষের জন্য নতুন কর্মসংস্থানও করা সম্ভব হবে।

পাওয়ার হাউসের পয়েন্টগুলো হলো, বন্যার হাত থেকে বাঁচতে ও পানির গতি ঘোরাতে বালু নদীর তীরে একটি বাধ দিতে হবে, ক্রমবর্ধমান সাধারণ ট্রান্সপোর্ট ও পাবলিক ট্রান্সপোর্টের চলাচলের উন্নয়নে সমন্বয় করতে হবে। এর বাইরে ঢাকার আগেই একটি ‘বিজনেস ডিস্ট্রিক্ট’ গড়ে তুলতে হবে। বিশ্বব্যাংক বলছে, এই তিন পদক্ষেপ বাস্তবায়ন করতে ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা। আর এই টাকা ব্যয়ের ফলে ২০৩৫ সালের মধ্য বছরে ৫ হাজার ৩০০ কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম হবে। অর্থনৈতিক এই কার্যক্রম রাজধানীবাসীর আয় বাড়িয়ে দেবে। এখন যেখানে মাথাপিছু আয় ৮ হাজার ডলার সেটা ২০৩৫ সাল নাগাদ ৯ হাজার ২০০ ডলারে উন্নীত হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্থনি ভেনাবল বলেন, গড় হারে প্রতিদিন ঢাকায় মানুষ বাড়ছে। বর্তমান হার অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালে ঢাকার জনসংখ্যা হবে সাড়ে ৩ কোটি। ঢাকা এখন প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সেটা ভবিষ্যতে আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর