,

জমিতে নয় সড়কে ধান রোপন!

news-image

জমিতে নয় সড়কে ধানের চারা রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষজন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের সদর উপজেলায।

উপজেলার গংগাদাসপুর গ্রামে বেহাল দশা একটি সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে ওই এলাকার শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ সব স্তরের মানুষজন এই প্রতিবাদে অংশ নেন।

এক পশলা বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে পড়া এ সড়কটির কারণে ওই এলাকার শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ র্দীঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সেই সঙ্গে এলাকাটি থেকে কৃষিপণ্য বেচাকেনা করতেও কৃষকসহ সংশ্লিষ্টদের দুর্ভোগের শিকার হতে হয়।

এমন অবস্থা হওয়ার পরও সড়কটি সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না । যেন কারও কিছু করার নেই। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

গ্রামটি ইউনিয়নের শেষ সীমানা হওয়ার কারণে এই সড়কটির বিষয়ে জনপ্রতিনিধিরা কোনো খোঁজখবরই নেন না বলে অভিযোগ করে এলাকাবাসী।

ওই গ্রামেরর শিক্ষার্থীরা জানান, এই সড়কের বেহাল দশার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, আমাদের সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

এ ব্যাপারে স্থানীয় পুরানপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান, গংগাদাসপুর সড়কটির বেহাল দশা সর্ম্পকে আমি অবগত হয়েছি। জনদুর্ভোগ দূর করণার্থে সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর