,

হাঙরের মুখ থেকে যেভাবে রক্ষা পেলেন এই নারী (ভিডিও)

news-image

অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা মেলিসা ব্রুনিং। শখের বসে হাঙরকে খাওয়াতে গিয়ে নিজেই হাঙরের খাদ্য হয়ে যাচ্ছিলেন এই নারী। শেষ পর্যন্ত অবশ্য বন্ধুদের সাহায্যে রক্ষা পেয়েছেন। তবে গুরুতর কোনও ব্যথা পাননি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দুগংবে-তে। এরই মধ্যে পুরো ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর সিএনএন।

মেলিসা ব্রুনিং দুই সপ্তাহের ছুটি কাটাতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুগংবে-তে। দুগংবে-তে হাঙর পর্যটনের অন্যতম আকর্ষণ।পানিতে নেমে একটি কাঠের পাটাতনে দাঁড়িয়ে মেলিসা খাবার নিয়ে হাঙরকে খাওয়ানোর চেষ্টা করছিলেন। আর সে সময়ই হাঙর আক্রমণ করে তাকে। মেলিসার হাত থেকে খাবার নেয়ার সময় হাঙরের ধাক্কায় পড়ে যান পানিতে। তবে ভাগ্যক্রমে পাশে দাঁড়িয়ে থাকা তার এক বন্ধু তাকে ধরে ফেলেন। তাৎক্ষণিক পানি থেকে টেনে তুলে নেন। তা না হলে পানিতে ঘুরতে থাকা হাঙরের শিকার হয়ে যেতে পারতেন মেলিসা।এই ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন মেলিসা। কিছুক্ষণের জন্য তার মনে হয়েছিল আঙুলটাই বোধহয় খুইয়ে ফেলেছেন। তবে তেমন কিছু হয়নি। হাত সামান্য কেটে যাওয়া এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ছাড়া তেমন ক্ষতি হয়নি মেলিসার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর