,

জায়েদ খানের হাত ধরে ফিরলেন সাহারা

news-image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় মুখ সাহারা। সাহারার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে। অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী। শাকিব খান এর সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।

২০০৬ সালে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা নায়িকার আসন দখল করে নেন তিনি। এরপর প্রচুর হিট ছবি উপহার দিতে থাকেন। তারপরই হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী।

নেই তারপরে একদমই নেই। জানা যায় সাহারা এখন পুরো সাংসারিক। পাশাপাশি একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। পুলিশ প্লাজায় অবস্থিত এই কাপড়ের এই ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘সাহারা ফ্যাশন হাউজ।’ চলচ্চিত্রে ফেরার সম্ভাবনাও নেই বলে জানিয়েছিলেন তাঁর স্বামী স্বামী মাহবুবুর রাহমান মনির।

তবে সম্প্রতি সাহারাকে দেখা গেল বিএফডিসিতে। শুধু দেখাই নয়, রীতিমতো নাচের অনুশীলনে উপস্থিত এই নায়িকা। তার বিপরীতে নাচছেন নায়ক জায়েদ।

এ প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়ক জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, সাহারা চলচ্চিত্রে ফিরবে কি না সেটা নিশ্চিত নয়, তবে আমরা দুজন জুটি বেঁধে একটি নাচের রিহার্শেল করছি। আসন্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা দুজন জুটি বেঁধে পারফর্ম করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর