,

নতুন মুখের সন্ধানে শাকিব

news-image

এখন থেকে ১৯ বছর আগে সিনেমার পর্দায় অভিষেক হয় শাকিব খানের। স্বাভাবিকভাবে একজন নতুন মুখ হিসেবেই ঢালিউডে তার যাত্রা শুরু হয়। সময়ের আবর্তনে তিনি এখন ঢালিউড কিং। গত এক যুগের বেশি সময় ধরেই রাজত্ব করছেন এই নায়ক। শুধু অভিনয় নয়, প্রযোজনা করেও সাফল্য পেয়েছেন। তার হাত ধরে সিনেমায় এসেও অনেক নায়িকা সাফল্যের আকাশ ছুঁয়েছেন।

সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে নতুন মুখের প্রয়োজন বলে বিশ্বাস করেন শাকিব। তাইতো তার আগামী ছবির জন্য দু’জন নতুন নায়ক খুঁজছেন শাকিব খান। নতুন এই ছবির গল্পে তিন জন নায়ক। একজনের ভূমিকায় শাকিব খান থাকছেন, তবে বাকি দু’জন একেবারেই নতুন মুখ হবে বলে জানিয়েছেন শাকিব।

বুধবার (৪ জুলাই) এফডিসিতে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং চলাকালে শাকিব খান বলেন, আমি বলেছি এখন আর মানহীন ছবিতে কাজ করবো না। সেই অনুযায়ী এগোচ্ছি। এই ছবির গল্প একেবারে এই সময়কার প্রেক্ষাপটে। পুরো ছবির শুটিং হবে থাইল্যান্ডে। অবশ্য এখনো ছবির নাম ঠিক করা হয়নি।

শাকিব আরো জানান, নতুন এই ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। এর বিভিন্ন গানের কোরিওগ্রাফিতে থাকবেন বিদেশের কোরিওগ্রাফার। প্রযোজনায় থাকছে শাপলা মিডিয়া। ‘আমি নেতা হবো’ ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’ ছবিগুলোর পর এটি শাপলা মিডিয়ার সঙ্গে শাকিবের নতুন ছবি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ছবির বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে শাকিবের এমন পদক্ষেপের কথা শুনে অনেকেই উচ্ছ্বসিত। কারণ তার মতো শীর্ষ জনপ্রিয় নায়ক যখন নতুনদের সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন দেশের ইন্ডাস্ট্রির জন্য এটা নিঃসন্দেহে সুখবর। তাই এখন কেবল সময়ের অপেক্ষা, সুপারস্টার শাকিবের সঙ্গে নতুন দুই মুখের সমন্বয় হওয়ার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর