,

নেইমার-এমবাপ্পে পারবেন কেইনকে ছুঁতে?

news-image

স্পোর্টস ডেস্ক: কেইন, লুকাকু, এমবাপ্পে নাকি কাভানি? কে হবেন এবারের গোল্ডেন বুট জয়ী? প্রতিযোগিতায় রয়েছেন অনেকেই। কিন্তু শেষমেশ গোল দেওয়ার প্রতিযোগিতায় এঁরাই থাকবেন সবার ওপরে।

ঘূর্ণিঝড় ‘হারিকেন’–এর মতো সবকিছু গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েই যেন রাশিয়া বিশ্বকাপে এসেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিউনিসিয়া আর দ্বিতীয় ম্যাচে পানামাকে একাই লন্ডভন্ড করেছেন। গতকাল মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষেও করেছেন একটি গোল। দ্বিতীয় রাউন্ড শেষে ছয় গোল করে সোনালি জুতা জয়ের দৌড়ে সবার ওপরেই রয়েছেন কেইন। ইংলিশরা তাই ভাবতেই পারেন, ১৯৮৬ বিশ্বকাপের পর গ্যারি লিনেকারের পর কেইনই হবেন ইংল্যান্ডের পরবর্তী গোল্ডেন বুট জয়ী ফুটবলার।

কেইনের পরই সবচেয়ে বেশি প্রতাপ দেখাচ্ছেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। দ্বিতীয় রাউন্ডে জাপানের সঙ্গে কোনো গোলের দেখা না পেলেও গ্রুপ পর্বেই পানামা ও তিউনিসিয়ার বিপক্ষে চার গোল করে কেইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছেন। বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে যাওয়ায় লুকাকুর আশাও বাড়ছে।

গোল করে ফ্রান্সের এমবাপ্পে এবং উরুগুয়ের কাভানিও রয়েছেন এই প্রতিযোগিতায়। অবশ্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-উরুগুয়ের মুখোমুখিতে দুজনের একজনের গোল্ডেন বুট জয়ের স্বপ্নভঙ্গ হবে। শেষ আটে তাই ফ্রান্স-উরুগুয়ের সেমিফাইনালে পৌঁছার লড়াইয়ের সঙ্গে সঙ্গে কাভানি-এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের লড়াইটাও দেখবেন ফুটবলপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর