,

শুরুতেই সাজঘরে মাইলফলকের অপেক্ষায় থাকা তামিম

news-image

মাত্র ১৫ রান, প্রথম ইনিংসে এই রানটা করতে পারলেই একটা মাইলফলক হয়ে যেত তামিম ইকবালের। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের চার হাজারি ক্লাবে ঢুকে যেতেন দেশসেরা এই ওপেনার। পারলেন না, অপেক্ষা বাড়ালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরেছেন তামিম।

কেমার রোচের অফ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে আউটসাইড এজ হয়ে উইকেটরক্ষকের সহজ ক্যাচে পরিণত হয়েছেন তামিম, টেস্টের চার হাজারি ক্লাব থেকে ১১ রান দূরে থাকতেই।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২ রান। লিটন দাস ৮ রান নিয়ে ব্যাট করছিলেন।

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ২০১১ সালের পর আবারও টাইগার টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে স্টিভ রোডসেরও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর