,

নৃশংস গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল লাঠি!

news-image

এক গৃহবধূকে চারজন যুবক মিলে গণধর্ষণ করেছে। এখানেই শেষ নয়, ধর্ষণের পর ওই নারীকে নৃশংস অত্যাচারও করেছে ধর্ষকরা। নির্যাতিতা নারীর গোপনাঙ্গে লাঠি ঢোকায় তারা। এরপর স্বামীর কাছে ধর্ষণের ঘটনা বলায় ওই নারীকে ‘নগ্ন’ করে গোটা গ্রাম ঘোরানো হয়।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানালেও কোনো সুফল মেলেনি। অবশেষে ভুক্তভোগী ওই নির্যাতিতা নারীর পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

নির্যাতিতা গৃহবধূর দাবি, তার স্বামীর ভাইপোর সঙ্গে একই এলাকার এক যুবতীর সম্পর্ক ছিল। ওই সম্পর্ক চললে এর পরিণতি ভাল হবে না বলে হুমকি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তিরা। সে সময় গৃহবধূকে ধর্ষণের হুমকি দিয়েছিল তারা। হুমকি দেয়ার পরই গত ২৯ জুন এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। সেই সুযোগটি কাজে লাগিয়ে তার বাড়িতে ঢুকে পরে গগন, হরি লাল, ছোটে লাল ও জয় কিশোর। তারা পর্যায়ক্রমে একে একে চারজনই ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু বললে গৃহবধূর পরিবার-পরিজনদের খুনের হুমকিও দেয় ওই চার যুবক।

কিন্তু, স্বামী বাড়ি ফেরার পর পুরো ঘটনা তাকে জানান, ওই নির্যাতিতা গৃহবধূ। এরপর তার স্বামী অভিযুক্তদের সে কথা জানালে। আবারও চূড়ান্ত হেনস্থার শিকার হন ওই নারী। গৃহবধূর গোপনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেয়া হয়। অভিযুক্তরা এখানেই থেমে থাকেননি এরপর নগ্ন করে গোটা গ্রামে ঘোরানো হয় নির্যাতিতাকে। নৃশংস অত্যাচারের পরও পুরো পরিবারকে খুনের হুমকিও দেয় অভিযুক্তরা।

নির্যাতিতার স্বামীর দাবি, অভিযুক্ত ওই চার যুবক এলাকায় যথেষ্ট প্রভাবশালী। তাই নৃশংস অত্যাচারের সময় তারা কাউকেই পাশে পাননি। গ্রামের কেউ যেমন তাদের পাশে এগিয়ে আসেননি, তেমনই জানাজানি হওয়া সত্ত্বেও পুলিশও এ ব্যাপরে কোনো ব্যবস্থা নেয়নি।

তাই বাধ্য হয়েই নির্যাতিতা ও তার স্বামী কুয়ারা থানায় অভিযোগ করেন। কিন্তু তারপরেও কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।

অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা ও তার স্বামী। পুরো ঘটনা পুলিশ সুপার অজয় কুমারকে জানান তারা।

পরে পুলিশ সুপারের নির্দেশে নড়ে চড়ে বসে কুয়ারা থানা পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় চারজনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়৷

চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ সুপার অজয় কুমার জানান, ‘ঘটনার তদন্তে উদাসীন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে৷’ তিনি আরো বলেন, নির্যাতিতা নারী আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। তার গোপন জবানবন্দি নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর