,

মালালার আত্মজীবনী নিয়ে গুল মাকাই সিনেমা নিয়ে এল ভারত

news-image

পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল জয়ী ও নারী শিক্ষার অধিকার আদায়ে সেই প্রতিবাদী কণ্ঠস্বর মালালা ইউসুফজাইয়ের জীবন ঘিরে ভারতে নির্মিত হয়েছে সিনেমা ‘গুল মাকাই’। ‘গুল মাকাই’তে উঠে এসেছে পাকিস্তানি কিশোরী মালালার জীবনের নানা গল্প।

নির্মাতা আমজাদ খানের পরিচালনায় ইতোমধ্যে ছবিটির প্রথম টিজার অবমুক্ত হয়েছে ৩ জুলাই। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিংসহ অনেকেই।

ছবিটিতে এক জ্বলন্ত রূপ দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। পোস্টারে দেখা যাচ্ছে, মালালার হাতে বই, সেখানে এক জ্বলন্ত উপত্যকা দেখা গেছে। মুখে ছিল এক অনমনীয় প্রতিজ্ঞা।

২০১৩ সালের ১২ জুলাই মালালার জন্মদিনে জাতিসংঘ বিশ্বের সবার জন্য শিক্ষার কথা বলেন। দিনটিকে ‘মালালা ডে’নামে স্মরণীয় করে রাখে জাতিসংঘ। কিশোর বয়সেই তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অব কিংস কলেজ থেকে। মালালার জীবনের এই সব গল্পই ফুটে উঠবে ‘গুল মাকাই’ সিনেমায়।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর, স্কুলের বাসে একজন বন্দুকধারী মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি করে, যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে চামড়ার তলা দিয়ে তার মুখম-লের মধ্যে দিয়ে কাঁধে প্রবেশ করে। এরপর বেশ কয়েকদিন অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরে তার। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য তাকে বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির