,

পরকীয়া করায় স্বামীর লিঙ্গ কাটলেন স্ত্রী!

news-image

পরকীয়া করার জেরে স্বামীর লিঙ্গ কেটে দিলেন তার স্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক নারী ধারালো ছুরি দিয়ে এই কাণ্ড ঘটান। ওই নারী তার স্বামীর লিঙ্গ কেটে ফেলেই ক্ষান্ত হননি, সেটিকে আবার টুকরো টুকরো করে ঘরের জানালা দিয়ে বাইরে ফেলেও দেন।

ঘটনার দিন রাতে ওই স্বামীর চিৎকার শোনার পর প্রতিবেশীরা পুলিশের খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন।

জানা গেছে, ওই নারীর নাম কারুনা সানুসান (২৪)। তিনি স্বামীর পরকীয়া করার জন্য এই ভয়ানক কাজটি করেন।

ওই নারী পুলিশকে জানান, তার ৪০ বছর বয়সী স্বামী সিরিপান অন্য একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এটা জানার পরই তিনি প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী এ কাজ করেন বলেও জানান তিনি।

কারুনা আরও বলেন, ‘আমি প্রায়ই দেখতাম সে (স্বামী) অন্য নারীদের সঙ্গে প্রেমালাপ করত এবং আমার এই ধারণাও ছিল সে কি করতে পারে। আমি তাকে বিভিন্ন নারীর সঙ্গে দেখা করতেও দেখেছি। এটা আমাকে ক্ষুদ্ধ করে তোলে। তাই পরিকল্পনা করেই এই কাজটি করেছি আমি।’

জানা যায়, কারুনা সানুসান ও সিরিপান দম্পতির শোবার ঘরের জানালার বাইরে থেকে স্বামী সিরিপানের লিঙ্গের টুকরো টুকরো অংশ একসঙ্গে জড়ো করে ফ্রিজে রেখেছেন পুলিশ। যাতে করে চিকিৎসকরা লিঙ্গকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করতে পারেন।

পুলিশ এসে সিরিপান নামের ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসকরা জানান, তার টুকরো টুকরো লিঙ্গ আর জোড়া লাগানো সম্ভব নয়।

দেশটির গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, স্ত্রী কারুনা সানুসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং সে জবাবও দিচ্ছে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সোমকিড বোনলেট বলেছেন, ‘পুলিশ জরুরি ফোন পেয়ে সিরিপানকে উদ্ধার করতে আসে। এখানে এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ দম্পতি একসঙ্গে সবজি বিক্রি করতেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর