,

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল রাসেল

news-image

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল জোড়মল্লিকা মাঠ থেকে রাসেল (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। রাসেল ওই ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামের উমেদ আলীর ছেলে।

বুধবার (৪ জুলাই) বেলা ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী,পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় গ্রামের চা স্টলে বসে রাসেলকে আড্ডা দিতে দেখা যায়। পরে রাত ৯ টার দিকে তাকে তার মা ফোন দেয়, কিন্তু ফোনে টাকা শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। রাতে বৃষ্টি আসায় বিশ্বকাপ খেলা দেখে ছেলে বাড়ি ফিরে আসবে মনে করে ঘুমিয়ে পড়ে সবাই। এদিকে সকালে ছেলের ফোন বন্ধ পেয়ে আত্মীয়দের বাসায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজনরা।

সকাল ৯ টার দিকে স্থানীয় গ্রামের এক রাখাল গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জমির ড্রেনে লাশটি পরে থাকতে দেখে সবাইকে খবর দেয়। খবর পেয়ে লাশ সনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়ে নিহতের পরিবার। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। রাসেল গত বছর জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। কিন্তু কৃতকার্য না হওয়ার এ বছর আবারো কারিগরি স্কুলে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি রাসেল পিকআপ চালাতো। রাসেল এর বড় ভাই বিদেশে থাকে।

শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল জানান, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের কাজ চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর