,

কলকাতার রানওয়ে থেকে মসজিদ সরানোর দাবি তসলিমার

news-image

কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে থাকা মসজিদ অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

সোমবার দুপুরের দিকে এক টুইটে তসলিমার দাবি, কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে মসজিদ থাকার কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়। তাই পুলিশের উচিত তা দ্রুত সরিয়ে দেয়া।

বিষয়টির সূত্রপাত কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনে থেকে দেবতাস্বরূপ সিঁদুর লাগানো পাথর সরিয়ে ফেলা নিয়ে। কিছুদিন আগে একাডেমি অব ফাইন আর্টস চত্বরে একটি গাছের নিচে পাথরে সিঁদুর লাগিয়ে সেখানে পূজার্চনা শুরু হয়ে যায়। অনেকেই যার তীব্র প্রতিবাদ করে। পুলিশ পরে সেই পাথর সরিয়ে দেয়।

সেই বিষয়টিকে হাতিয়ার করেই বিমানবন্দরের রানওয়ের মাঝে থাকা মসজিদ সরিয়ে ফেলার দাবি তুলেছেন তসলিমা নাসরিন। এ নিয়ে সোমবার দুপুরের দিকে করা টুইটে লেখিকা লেখেন, ‘কিছু মানুষ কয়েকটি পাথরের টুকরোর মধ্যে সিঁদুর মাখিয়ে তা একাডেমি অব ফাইন আর্টসের সামনের গাছের তলায় রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটা মন্দির নির্মাণ। পুলিশ সেই পাথরের টুকরোগুলো সরিয়ে দেয়। কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে যে মসজিদ রয়েছে পুলিশের সেটাও সরিয়ে দেয়া উচিত। ওই মসজিদের কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়।’

এছাড়া রানওয়ের মাঝে মসজিদ থাকার কারণে আরও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেছেন তসলিমা।

এদিকে তসলিমার ওই টুইটে এক কমেন্টকারী প্রশ্ন করেন রানওয়ের মাঝে মসজিদ কেন নির্মাণ করা হয়েছে? জবাবে তসলিমা লেখেন, ‘খুব সম্ভবত ওই মসজিদ যখন নির্মাণ করা হয় তখন বিমানবন্দর অনেক ছোট ছিল। কিন্তু পরে বিমানবন্দরের বহর বৃদ্ধি হয়েছে। মুসলিমরা ওই মসজিদ সরিয়ে ফেলার বিরোধী। ওই মসজিদের কারণে দ্বিতীয় রানওয়ে নির্মাণ করা যাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর