,

সৌদি আরবে ১১ বাংলাদেশি নিহত

news-image

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া গেছে। বুধবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আন্তজার্তিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন প্রবাসীরা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে ছিটকে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায়। আর এতেই ঘটে দুর্ঘটনা।

এ ছাড়া এ দুর্ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর