,

বয়স বাড়লেও মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিমত্তা, স্মৃতি এককথায় মস্তিস্কের কার্যক্ষমতা কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ বয়স যতো বাড়তে থাকে মস্তিস্কের কোষগুলো মরে যায়। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স বাড়লেও মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখা যায়। এজন্য তেমন বিশেষ কিছু করার দরকার নেই। প্রতিদিন নিয়ম করে স্রেফ একটা সময় শারীরিক চর্চা করলেই তা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রথম গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় জন হপকিন্স গবেষণাটি চালায়।

‘সেল মেটাবলিজম’ নামে একটি জার্নালে গবেষণারটির ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, বয়স্কদের মস্তিষ্কের ক্রম অবনতি শারীরিক অনুশীলনের মাধ্যমেই রোধ করা সম্ভব। শরীর চর্চার ফলে মস্তিস্কে এসআইআরটিথ্রি নামে একটি এনজাইমের উৎপাদন বেড়ে যায়। গবেষণাটি পরীক্ষামূলকভাবে ইঁদুরের ওপর চালানো হয়।

গবেষণাটির নেতৃত্বে ছিলেন মার্ক ম্যাটসন। তবে গবেষণায় দেখা যায়, উচ্চমাত্রায় মানসিক চাপের সময় এসআইআরটিথ্রি নামে এনজাইম উৎপাদন হয় না। তবে হুইলের ওপর দৌড়ানোর মতো শারীরিক পরিশ্রমের ফলে এ অচলাবস্থা কেটে যায় এবং এনজাইমটির উৎপাদন শুরু হয়।

ম্যটসন এ বিষয়ে বলেন, ‘রানিং হুইল অনুশীলন স্বাভাবিকভাবে নিউরনে এসআইআরটিথ্রি নামে এনজাইম বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের অবনমন প্রতিহত করে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর