,

২৪ স্ত্রী রাখার দায়ে গৃহবন্দির সাজা!

news-image

অনলাইন ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ২৪ স্ত্রী রাখার দায়ে উইন্সটন ব্লাকমোর নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ মাধ্যম স্টার ভ্যানকুভারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তির ২৪ স্ত্রী’র পাশাপাশি ১৪৯ সন্তানও রয়েছে।

জানা গেছে, বহুবিবাহের দায়ে সম্প্রতি দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ-কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি।উইন্সটন ব্লাকমোর ২৪ স্ত্রী এবং জেমস অলার নামের অপরজন ৫ স্ত্রী রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

ওই আদালত ব্লাকমোরকে ছয়মাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, গৃহবন্দি থাকাকালীন ব্লাকমোর কাজের জন্য বাইরে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে পারবেন।

এদিকে, একই আদালত জেমস অলারকে তিনমাসের গৃহবন্দির আদেশ দিয়েছে। আদালতে বলেছে, ব্লাকমোরকে সর্বমোট ১৫০ ঘণ্টা এবং অলারকে ৭৫ ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হবে। বিচারক বলেন, ব্লাকমোরের ১৪৯ জন সন্তান।ধর্মীয় বিশ্বাসই তাকে এ পথে পরিচালিত করেছে, সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর