,

চোখের জলে রাশিয়ার স্টেডিয়াম ও ড্রেসিংরুম পরিস্কার করলো জাপান

news-image

একটি জাতি কতটা সভ্য সেটা জাপানকে না দেখলে বুঝা যাবে না। কিছুদিন আগে জাপানি ফুটবল সমর্থকদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, খেলা শেষে তারা গ্যালারি পরিস্কার করছেন।

আর গতকাল শেষ আটে উঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ হেরে যেটা করে গেলেন তা হয়তো সারা জীবন ফুটবলে তাদের নাম লেখা থাকবে।একদিকে হারের শোক তার পরেও চোখের জলে রাশিয়া ছাড়ার আগে তারা ড্রেসিংরুম ও স্টেডিয়ামের গ্যালারি পরিস্কার করে দিয়ে গেলেন। আর আয়োজকদের উদ্দেশে এক টুকরো কাগজে জাপানিরা লিখে দিয়ে গেলেন, ‘স্প্যাসিবো’। যার মানে ধন্যবাদ।

বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান।এই নিয়ে তিনবার তারা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার থেকে ছিটকে গেল। এশিয়া থেকে একমাত্র দল হিসাবে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর খেলার ছাড়পত্র পেয়েছিল জাপান।

পয়েন্টের দিক থেক পিছিয়ে থাকলেও গ্রুপ পর্বে কমসংখ্যক কার্ড দেখার জন্য তারা রাউন্ড অফ সিক্সটিন-এ খেলার সুযোগ পেয়েছিল। ফেয়ার প্লে-র জন্য জাপান ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের শ্রদ্ধা অর্জন করেছে।

এবার জাপানি ফুটবলারদের এমন এক উদ্যোগ তাদের আরও কয়েক ধাপ উঁচুতে তুলে রাখল। ম্যাচ শেষে আয়োজকরা গিয়ে দেখলেন, জাপানি ফুটবলারদের লকার রুম পরিপাটি করে সাজানো। কোথাও এক টুকরো নোংরা, আবর্জনা নেই। আর রাশিয়ার জন্য তাঁরা রেখে গেল কাগজো মোড়া ‘ধন্যবাদ’।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির