,

শ্বশুরবাড়িতে না গিয়ে একাধিক প্রেমে জড়ায় সুস্মিতা, এরপর…

news-image

রাতে প্রাইভেট শেষে বাড়ি ফিরে আতঁকে ওঠে সুস্মিতার ছোট ভাই। মাত্র কয়েক ঘন্টা আগেই যে বোনকে সে সুস্থ দেখে গিয়েছিলেন এখন কয়েকঘন্টা ব্যবধানেই তার লাশ! কুপিয়ে হত্যা করা হয়েছে সুস্মিতাকে। সোমবার (২ জুলাই) ভারতের পায়রাডাঙ্গার গোপালপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যায় বাড়িতে একাই ছিল সুস্মিতা (২১)। প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল তার। কিন্তু গত এক বছর ধরে শ্বশুরবাড়িতে না থেকে বাবার বাড়িতেই থাকেন তিনি। এ সময় এলাকার একাধিক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।

এলাকাবাসীর মতে, একাধিক যুবকের সঙ্গে সম্পর্কের জেরেই প্রাণ দিতে হয়েছে সুস্মিতাকে।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, একাধিক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার। আর তাই একাধিক সম্পর্কের জড়িয়ে পড়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে কেউ খুন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে বুবাই নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

সুস্মিতার পরিবার সূত্রে জানা যায়, নিজে পছন্দ করে এক যুবককে বিয়ে করেছিল নাবালিকা সুস্মিতা। বছর দুয়েক ওই যুবকের সঙ্গে সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বছরখানেক আগেই ফের বাপের বাড়িতে ফিরে আসে সুস্মিতা। তারপর বুবাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। একই সঙ্গে তার অন্য কয়েকটি যুবকের সঙ্গে সম্পর্ক ছিল।

সুস্মিতারা দুই বোন, এক ভাই। ভাই সৌরভ সব থেকে ছোট। সে সপ্তম শ্রেণির ছাত্র। সৌরভের বাবা গোপাল সরকার পেশায় লটারি টিকিট বিক্রেতা। আর মা বীণা দেবী করেন আয়ার কাজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর