,

‘ওই মেয়ের সঙ্গে আমার ছেলের অন্তরঙ্গ ছবি আছে’

news-image

প্রেমিকার বাড়ির সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র। ওই কলেজ ছাত্র জয় শর্মা (১৭) পার্শ্ববর্তী ভাবকী ইউনিয়নের রামনগর নাপিতপাড়ার ধনঞ্জয় শর্মার ছেলে ও কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার (৩ জুলাই) দিনাজপুরের খানসামা উপজেলায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনার পর ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে জয় শর্মাকে হত্যা করা হয়েছে। অপরদিকে মেয়ের পরিবারের দাবি, তারা জয় শর্মাকে কোনো দিন দেখেননি।

জয় শর্মার মা লক্ষ্মী রানী রায় বলেন, ‘বিনোদ চন্দ্র রায় ফাগুনের মেয়ের সঙ্গে প্রায়ই কথা বলত জয়। এরই জেরে কয়েকদিন আগে ওই মেয়ের ভাই আমার ছেলেকে মারধর করে। জয়ের মৃত্যুর আগের দিন বিকালে ওই মেয়ের ভাই মুকুন্দ জয়কে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ওই মেয়ের সঙ্গে আমার ছেলের অনেক অন্তরঙ্গ ছবি আছে।’

অপরদিকে দশম শ্রেণির ওই ছাত্রী (১৫) ও তার মা বানী রানী বলেন, আমরা মা ও মেয়ে ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে যাই। এ সময় টয়লেটে গেলে ছেলেটার পা দেখতে পাই। তখন চিৎকার করতে থাকি। আমরা তাকে চিনি না কোনো দিন দেখিনি।

এ বিষয়ে মেয়ের ইউনিয়ন খামারপাড়ার ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু বলেন, প্রেমের ঘটনা শুনেছি। এলাকার মানুষ মোবাইলে জয়ের মৃত্যু খবর দিয়েছে। মৃত্যু রহস্যজনক।

ছেলের ইউনিয়ন ভাবকী ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম জানান, বিষয়টি দেখছি। মৃত্যুর রহস্যটি ময়না তদন্তের পর জানা যাবে।

খানসামা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) এ কে এম আতিকুর রহমান জানান, মরদেহটিকে ঝোলানো অবস্থায় ছিল। ছেলের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর