,

আবারো একসঙ্গে…

news-image

শুরু হয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির তৃতীয় লটের শুটিং। সোমবার (৩ জুলাই) থেকে সাভারের রাজমহল রিসোর্টে ছবির শুটিং শুরু হয়। এ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে আবারো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস। মূলত ২৮ জুন থেকে তৃতীয় লটের শুটিং শুরু হয়েছে। তবে আজ থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক-নায়িকা।

তৃতীয় লটে পুরো ছবির দৃশ্যধারণ শেষ হবে। এরপর বাকি থাকবে গানের শুটিং। গানের শুটিং দেশেই হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, “এটা আমার জন্য অনেক আনন্দের যে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করছি। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। অনেকদিন ধরেই আমাদের কাজের কথা হচ্ছিল। শেষ পর্যন্ত এই ছবিটির মাধ্যমে কাজ করা হলো।”

তিনি আরো বলেন, “আমার বিপরীতে আছেন অপু বিশ্বাস। তিনিও ভীষণ ভালো একজন অভিনেত্রী। আশা করছি কাজটি অনেক সুন্দর হবে। দর্শকরা পছন্দ করবেন।”

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, “শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সম্পূর্ণ দেশীয় ছবি। আমরা চেষ্টা করছি একটি ভালো মানের ছবি দর্শকদের উপহার দিতে। শুটিং প্রায় শেষের পথে। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।”

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জারসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর