,

পাওয়া গেলেও তাদের গুহায় থাকতে হবে কয়েক মাস!

news-image

থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচকে জীবিত খুঁজে পাওয়া গেলেও আরো কয়েক মাস তাদের গুহার মধ্যেই থাকতে হবে।

গুহার জটিল পরিস্থিতির কারণে তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ওই ১৩ জন চিয়াং রাই প্রদেশের পাহাড়ি গুহাটির মধ্যে যাওয়ার পর পানি ঢুকে সেটি আটকে আছে। বাইরে বেরিয়ে আসার পথ পুরোপুরি ডুবে গেছে। তারা এখন গুহার মধ্যে একটি কার্নিশের মতো শুকনো খাঁজে বসে আছে।

তারা নিখোঁজ হওয়ার ৯ দিন পর সোমবার ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরিদের একটি দল তাদের খুঁজে পায়।

সেনাবাহিনী বলছে, দলটি এমন জায়গায় আটকা পড়ে আছে যেখান থেকে গুহার বাইরে আসতে হলে তাদের ডুবুরির মতো পানির নিচ দিয়ে সাঁতরানো শিখতে হবে, অথবা কয়েক মাস গুহার মধ্যেই অপেক্ষা করতে হবে – যতদিন পানি নেমে না যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর