,

গণহত্যা বন্ধে বিশ্বকে অবশ্যই সজাগ হতে হবে: ইরান

news-image

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ভবিষ্যত গণহত্যা বন্ধের বিষয়ে অবশ্যই সজাগ হতে হবে।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ‘গণহত্যা, যুদ্ধাপরাধ, জাতিগত শুদ্ধি অভিযান ও মানবতার বিরুদ্ধে অপরাধ থেকে জনগণকে রক্ষা’ শীর্ষক বৈঠকে বক্তৃতা দেয়ার সময় ইরানের রাষ্ট্রদূত একথা বলেন।

তিনি বলেন, “সারা বিশ্বের মানুষের অনুভূতির সঙ্গে ইরান একমত যে, ব্যাপক হত্যাকাণ্ড ও গণহত্যার ভয়াবহতা থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সতর্ক হতে হবে। গত দুই দশকে বিশ্বের বিভিন্ন দেশে যেসব আগ্রাসনের কারণে ব্যাপকভিত্তিক হত্যাকাণ্ড, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে সে বিষয়ে জাতিসংঘের নিষ্ক্রিয়তার কথা কেউ ভোলে নি। এসব আগ্রাসনে লাখ লাখ নিরীহ মানুষ হতাহত এবং উদ্বাস্তু হয়েছে।”

মানবতাবিরোধী অপরাধ বন্ধে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা তুলে ধরে গোলাম আলী খশরু জতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেন। অতীতে এ পরিষদ অনেক ক্ষেত্রে গণহত্যার মতো ঘটনায় চোখ বন্ধ রেখেছে এবং এখনো একই অবস্থা চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের উচিত- প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও তাদের স্বাধীনতা রক্ষা করা এবং গণহত্যার মতো অপরাধ সংঘটনে বাধা দেয়া। কিন্তু মানবতা রক্ষার বিষয়টি হস্তক্ষেপকারীরা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বলে তিনি উল্লেখ করেন। পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর