,

ব্যবহারকারীর অজান্তে ছবি পোস্ট করে স্যামসাং মোবাইল

news-image

ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তার কন্ট্রাক্ট নাম্বারগুলোতে ব্যক্তিগত ছবি পাঠায় স্যামসাং ফোন। কোম্পানি জানিয়েছে, টেক্সট অ্যাপ ‘স্যামসাং মেসেজ’ আপটেডের কারণে এটি হতে পারে, তারা বিষয়টি তদন্ত করছে।

এমনকি ‘স্যামসাং মেসেজ’ অ্যাপটি কোন ছবি বা ফাইল ব্যবহারকারীর কন্ট্রাক্ট নাম্বারগুলোতে পাঠিয়েছে তাও দেখায় না। যদি ব্যবহারকারী গ্রহীতার কাছ থেকে কোন উত্তর পান তবেই বিষয়টি ধরতে পারেন।

সামাজিক নেটওয়ার্ক র‌্যাডিট ব্যবহারকারী একজন অভিযোগ করে বলেন, ‘গতকাল রাত ২.৩০ মিনিটে আমার মোবাইল থেকে আমার পুরো ফটো গ্যালারি আমার গার্লফ্রেন্ডের কাছে টেক্সট মেসেজে চলে যায়। কিন্তু ম্যাসেজ অ্যাপে এর কোন রেকর্ড নেই।’ তারা আরো বলেন, ‘তারা মোবাইল ফোনের গুগলে ‘অটো-ব্যাকআপ পিকচার’ অপশনটি অন করে রেখেছেন। এবং তারা সন্দেহ করছেন স্যামসাং ম্যাসেজ অ্যাপটি আপডেট করার পরই এই ঘটনা ঘটেছে।’ এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯+ ও নোট ৮ এর ব্যবহারকারীরাও এই অভিযোগ জানিয়েছেন। এই সময় ক্ষতিগ্রস্তদের স্যামসাং মেসেজ যেন তাদের ফোন স্টোরেজে প্রবেশের অনুমতি না পায় বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, আমরা জরুরিভিত্তিতে বিষয়টি তদন্ত করছি। যারা এই ঘটনার শিকার হয়েছেন তাদেরকে খুব দ্রুত সরাসরি ‘১-৮০০ স্যামসাং’ এর সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। স্কাই নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর