,

ফুটবল বিশ্বকাপের ছায়া, রোহিঙ্গারা স্বাধীনতা খুঁজে পায় খেলার মাঠে

news-image

পৃথিবীর অন্য তবে ভাগ্যহত জাতি রোহিঙ্গারা ছড়িয়ে আছে বিশ্বের কেশ কয়েকটি দেশে। এরকম একটি দেশ মালেয়েশিয়া। এই দেশটিতে ৭০ হাজার রোহিঙ্গার বাস। শরণার্থী জীবনের বেদনা ভুলতে এই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে ফুটবলের। সাগর পারি দিয়ে মালেয়েশিয়ায় আসা এই শরণার্থীরা চামড়ার গোলকটিতেই যেনো খুঁজে নিয়েছে একখনণ্ড স্বাধীনতা।

দেশটির রোহিঙ্গা শরণার্থীরা বেশ কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে ফুটবল খেলছে। এমনকি আয়োজন করছে টুর্নামেন্টও । এরকম একটি দলের ১৭ বছর বয়সী সদস্য মোহাম্মদ ইসহাক এএফপিকে বলেন, ‘৯০ মিনিটে ফুটবল আমার সব দুঃখ কেড়ে নেয়। এটি আপনাকে আপনার সমস্যা ভুলতে সাহায্য করবে।’ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদউল-ফিতর উপলক্ষে একটি টূর্ণামেন্টে ৯টি দল অংশ নেয়। বিশ্বকাপ এই টূর্ণামেন্টটিতে একটি বিশেষ মাত্রা যোগ করে। এই দলগুলোর খেলোয়াড়রা নিজের প্রিয় দলের জার্সি পড়ে খেলতে নামে। টূর্ণামেন্টে অংশ নেয়া খেলোয়াড় এবং দর্শকদের অনেকে এই আশাও প্রকাশ করেন রোহিঙ্গাদের দল একদিন বিশ্বকাপ খেলবে। দেশহীন একটি নির্যাতিত জাতির জন্য এই স্বপ্ন দূরাশা হলেও স্বপ্নের তো আর কোন লাগাম থাকেনা।

তবে দু:খজনক হলেও সত্য মিয়ানমারের সাধারণ মানুষের রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি যেনো কিছুটা কম। রোহিঙ্গাদের চাকরি করার অনুমতি নেই। কিন্তু সস্তা শ্রমিক হিসেবে অনেকেই নিচু পর্যায়ের কাজ বলে পরিচিত পরিচ্ছন্ন কর্মীর কাজ বা ভবন নির্মানের মতো কাজে তাদের নিয়োগ দিয়ে থাকেন। মিয়ানমারের চাইতে হাজারগুন ভালো থাকলেও মালেয়েশিয়ায় নির্বাসিত এই রোহিঙ্গারা শিক্ষা এবং চিকিৎসার মতো মানবিক সেবা থেকে বঞ্চিত।

২০১৫ সালে মালেয়েয়িায় গঠিত হয় রোহিঙ্গা ফুটবল ক্লাবআ আরএফসি। এরপর গড়ে ওঠে আরো একাধিক রোহিঙ্গা ক্লাব। মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা রোহিঙ্গারা কয়েক দশক থেকেই ভয়াবহ নির্যঅতনের শিকার। তাদের অধিকাংশই আজ দেশছাড়া। সবচেয়ে বেশী রোহিঙ্গা শরনার্থেিক আশ্রয় দিয়েছে বাংলাদেশ। গত আগস্টের পর থেকে আশ্রয় নেয়া প্রায় ৭ লাখ রোহিঙ্গা সহ ১০ লাখেরও বেশী রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। – ইয়ন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর