,

এ কেমন শত্রুতা!

news-image

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক কৃষকের চার বিঘা জমির প্রায় ২৩০০ সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোবাবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেতটি দেখতে ভীড় জমিয়েছে। এ সময় কৃষক সামছুল ইসলাম কেটে ফেলা গাছ ও সবজি সামনে নিয়ে বসে আহাজারি করছিলেন।

জানা গেছে, তালাব গ্রামের সামছুল ইসলাম তার নিজস্ব চার বিঘা জমিতে গ্রীষ্মকালীন সবজি সবজি চাষ করেন।ওই জমির সবজিগুলো বিক্রয় উপযোগী হয়ে এসেছে। বাজারজাত করার জন্য গত কয়েকদিন ধরে পাইকারের সাথে দরদাম হচ্ছিল। রোববার রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের মাচায় ওঠা প্রতিটি সবজি গাছের মাঝখান বরাবর কেটে দিয়েছে।

আজ সকালে ক্ষেতের আশপাশের লোকজন গাছগুলো কাটা দেখে সামছুলকে খবর দেয়।খবর পেয়ে সামছুল তার সবজি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো সবজি গাছ কেটে ফেলা হয়েছে। তার আহাজারি শুনে এলাকার নারী পুরুষ ক্ষেতের পাশে জমা হয়।

এ বিষয়ে সামছুল ইসলাম জানান, চার বিঘা জমিতে চিচিংগার আবাদ করতে তার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। তার ক্ষেত হতে মৌসুম শুরু থেকে শেষ পর্যন্ত সাত থেকে আট লাখ টাকা বিক্রি হত। গাছগুলো কেটে ফেলায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন।

এলাকাবাসী জানায়, সামছুল ইসলাম একজন আদর্শ সবজি চাষী। তার উৎসাহে অনেকেই সবজি চাষে অনুপ্রাণিত হয়ে লাভবান হয়েছে। এ ঘটনায় তারা মর্মাহত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর