,

শিশুদের আরও কয়েকমাস গুহায় থাকতে হবে

news-image

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের গুহায় আটকা পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে জীবিত খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। গতকাল সোমবার নিখোঁজ ১৩ জনকেই জীবিত খুঁজে পাওয়া গেছে এবং তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন গভর্নর।

তবে চলমান বর্ষা মৌসুমে গুহায় পানি বাড়ার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই শিশুদের বেঁচে থাকতে হয় পানিতে ঝাঁপ দেওয়া শিখতে হবে নতুবা গুহার পানি সরে যাওয়া পর্যন্ত কয়েকমাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষাকালে থাইল্যান্ডে নিয়মিত বন্যা হয় যা সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত চলতে থাকে। ফলে ভারী বৃষ্টিপাতের কারণে গুহার ভেতরে পানি তুলনামূলক হারে বৃদ্ধি পাচ্ছে। সোমবার পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও নৌবাহিনীর বিশেষ একটি দল তাদের সন্ধান পায়।

বর্তমানে শিশুদের পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সরবরাহ করা হচ্ছে যাতে তারা আগামী চার মাস পর্যন্ত সেখানে থাকতে পারে বলে চিয়াং রাই প্রদেশের গভর্নর একথা জানান।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোর ফুটবলাররা গুহায় আটকা পড়ে নিখোঁজ হয়। তখন থেকেই তাদেরকে উদ্ধারে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়।

গত ২৩ জুন শনিবার রাতে কিশোর ফুটবল দলটির নিখোঁজ হওয়ার খবর জানার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সে সময় গুহার বাইরে তাদের সাইকেল ও খেলাধূলার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। রয়্যাল থাই নেভির ১৭ সদস্যের একটি ডুবুরি দল সোমবার গুহায় তল্লাশি অভিযান শুরু করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর