,

নতুন আলোয় ফিরছেন চাঁদনী

news-image

বিনোদন প্রতিবেদক: চলতি বছরের শুরুতেই সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সাথে দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন চাঁদনী। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর চাঁদনী বেশ দুঃসময় পার করেছেন। হারিয়েছেন বাবাকেও। সম্প্রতি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন চাঁদনী।

আবারও সরব হচ্ছেন শোবিজে। প্রস্তুতি নিচ্ছেন নাচ ও অভিনয়ে নিয়মিত হওয়ার। বাপ্পা মজুমদারের সাথে বিয়ে হওয়ার পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। এরপর খুব একটা কাজে দেখা যায়নি তাকে। এবার নতুন স্বপ্ন ও আশা নিয়ে সবার মাঝে ফিরতে চান। চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনের জন্য নিজেকে তৈরি করছেন।

চাঁদনী জানান, ‘গত ছয় বছর আমি কাজ থেকে দূরে ছিলাম। সংসারটা মন দিয়ে করতে চেয়েছিলাম। সেটা হলো না। এতে অনেক পিছিয়ে গিয়েছি। এই সময়ের অনেকেই জানে না আমি কী করছি। তবে এটি সত্যি, আমি এখন পুরোদমে কাজ করার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি কয়েকটি নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। বিজ্ঞাপনের বিষয়েও কথা হচ্ছে। অতীত নিয়ে আর বসে থাকতে চাই না। যে মাধ্যম থেকে আমি সবার কাছে পরিচিতি পেয়েছি সেটিতে আবারো ফিরছি। এটিই এখন আমার জীবন। আমি কাজের মধ্যদিয়ে আগামী দিনগুলো পার করতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর