,

সৌদি নারীরা শীঘ্রই আরো অধিকার পাবে : রাজকন্যা রিমা

news-image

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এটাই শেষ নয়। দেশটির নারীরা আরো অধিকার পাবে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার সেক্রেটারি রাজকন্যা রিমা বিনতে বন্দর বিন সুলতান আল সৌদ।

সৌদি অভিভাবকত্ব আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন রাজকন্যা। তবে এই পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। শুক্রবার দৈনিক পত্রিকা ওকাজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রাজকন্যা রিমা বলেন, সৌদি নারীদের এখন আর চাকরি, গাড়ি চালানো বা পড়াশোনার জন্য অনুমতির দরকার পড়বে না।

সৌদি অভিভাবকত্ব আইন অনুযায়ী, নারীদের ঘরের বাইরে বের হওয়াসহ অন্য কাজের আগে অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়ে।

রাজকন্যা রিমা জানান, সৌদি সংসদ সুরা কাউন্সিল ও সরকারে থাকা নারীদের মধ্যে অভিভাবকত্ব আইন নিয়ে আলোচনা চলছে। শিগগিরই এই পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। গাড়ি চালানোর মতো আরও কিছু অধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন রাজকন্যা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর