,

মেসির স্ত্রী ও রোনালদোর বান্ধবীকে নিয়ে এ কেমন অসভ্যতা?

news-image

ইতোমধ্যে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়েছে হট ফেভারিট তিন দল আর্জেন্টিনা-স্পেন ও পর্তুগাল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েছে দলগুলোর সমর্থকরা। তাদের ক্ষুব্ধ আর আক্রোশের বেড়াজাল থেকে বাদ পড়ছেন না খেলোয়াড়দের স্ত্রী ও মা-বোনেরা।

বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম দিনে বাদ পড়ে পর্তুগাল। আর তাতেই দেশটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ওপর চড়াও হয়ে সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রল করে শুরু হয় তখনই।

মূলত পর্তুগাল হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো এবং পর্তুগাল দলকে শুভকামনা জানিয়েছিলেন জর্জিনা। আর তাতেই চরম ক্ষেপে যায় সমর্থকরা। ক্ষুব্ধ সমর্থকদের কয়েকজন জর্জিনার এমন পোস্টের নিচে উরুগুয়ের পতাকার ছবি দিয়ে বিদ্রুপ করেন। কেউ লিখেছেন, ‘গুড বাই পর্তুগাল’। কেউবা জর্জিনাকে বলেছেন, ‘তোমার অবশ্যই এখন রোনালদোকে ঘরে যেতে বলা উচিত।’

রোনালদোর বান্ধবী জর্জিনার মতো ঠিক এমনই বাজে পরিস্থিতির মধ্যে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির স্ত্রী রোকুজ্জুও। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার পর তার ফেসবুক পোস্টের কমেন্টে উল্টা-পাল্টা কথা বলেন সমর্থকরা। যা বেশ বিপাকে ফেলেছিল তাকে।

প্রসঙ্গত, ২৪ বছর বয়সী জর্জিনা ২০১৬ সাল থেকে রোনালদোর সঙ্গে আছেন। গত বছর তাদের ঘরে এসেছে কন্যা সন্তান অ্যালানা মার্টিনা। এছাড়া সারোগেট পদ্ধতিতে জন্ম নেয়া রোনালদোর দুই ছেলে আর এক মেয়েরও মা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর