,

মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ‘ধর্ষণে’র অভিযোগ

news-image

মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে ‘ধর্ষণ’-এর মামলা করার নির্দেশ দিল দিল্লির রোহিণী আদালত। পাশাপাশি, তার বিরুদ্ধে প্রতারণাও জোর করে গর্ভপাত করানোর অভিযোগও দায়ের করতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতারণা ও মানসিক নির্যাতন করে গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ দায়ের করতে বলা হয়েছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

সূত্রের খবর, আদালতের নির্দেশ দেওয়ার বেশকিছুদিন আগে এক মহিলা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনেন। তার দাবি ছিল ২০১৫ সাল থেকে মহাক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাঁর কথায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহাক্ষয় তার সঙ্গে সহবাস করলেও পরে তাকে বিয়ে করতে অস্বীকার করেন মিঠুন চক্রবর্তীর ছেলে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালিও তাকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগ। তাকে বলা হয় তিনি যেন তার পুত্রবধূ হওয়ার স্বপ্ন না দেখেন।

ইতিমধ্যেই আদালতের নির্দেশ মেনে মহাক্ষয় চক্রবর্তী ও যোগিতা বালির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছ।

উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের ২০০৮ সালে ‘জিমি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। পরবর্তীকালে ‘হন্টেড-থ্রিডি’, ‘দ্যা মার্ডার’-এর মত ছবিতে অভিনয় করেছেন। আগামী ৭ জুলাই পরিচালক, প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। মাদালস শর্মাও পেশায় অভিনেত্রী। ২০০৯ সালে তেলেগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর