,

স্বামীকে অতীতের সবকিছুই বলেছি: পাওলি

news-image

ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। বলিউড এবং বাংলা সিনেমায় সমান তালে অভিনয় করে যাচ্ছেন। ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘হেট স্টোরি’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।

মূলত খোলামেলা অভিনয় করতেই পছন্দ করেন পাওলি। বেশ কয়েকটি সিনেমায় এ চরিত্রে অভিনয় করে বিতর্কের জন্মও দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা শীলাদিত্য পত্রনবীশ ও বিক্রমের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সর্বশেষ দীর্ঘদিনের প্রেমিক অর্জুনকে বিয়ে করেন এই অভিনেত্রী।

গত বছরের ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন পাওলি-অর্জুন। বিয়ের পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন পাওলি। অবশেষে আবারো ফিরলেন কাজে। বর্তমানে স্বামী-সংসার আর কাজ নিয়ে ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে নিজের ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন পাওলি।

তিনি বলেন, ‘আমি তখন কলেজে পড়ি। একদিন কলেজে থাকাবস্থায় বৃষ্টি শুরু হয়। তখন ইচ্ছে করেই একটি রিকশা নিই, যাতে বৃষ্টিতে ভিজতে পারি। আমার মা সব সময় চাইতেন যেন আমি রেইনকোট কিংবা ছাতা সঙ্গে রাখি। কিন্তু কোনো না কোনো অজুহাত দেখাতাম। মজার ব্যাপার হলো, সেদিন রিকশায় আমি একা ছিলাম না। এখন আমি বিয়ে করেছি সুতরাং এ বিষয়ে আর কিছু বলা যাবে না।’

অতীতের রোমান্স নিয়ে স্বামী অর্জুনের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘স্বামীকে আমার সবকিছুই বলেছি। আমরা একবার রোমান্টিক একটি মুহূর্তে ছিলাম। তখন অর্জুন জানতে চায়, অতীতের কোনো ঘটনা আমার মনে পড়ছে কিনা। আমিও তাকে এ বিষয়ে প্রশ্ন করি। তারপর সে একাধিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করে এবং আমিও শেয়ার করি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর