,

‘মনে হচ্ছে তার বাপের দেশ’ একথা প্রধানমন্ত্রীকে বলিনি

news-image

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগ থানায় রাশেদের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়ের করা মামলায় রোববার তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়-২৭ জুন রাশেদ খান কোটা সংস্কার চাই নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন।

রাশেদ খান লাইভে বলেন, ‘মনে হচ্ছে তার বাপের দেশ। সে একাই দেশের মালিক। ইচ্ছামতো যা ইচ্ছা বলবে, আর আমরা কোনো কথা বলতে পারব না। তার এই বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও রাশেদ লাইভে কারো নাম উল্লেখ করেন নি।

এদিকে সোমবার ‘মনে হচ্ছে তার বাপের দেশ’-এই কথাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হয়নি বলে দাবি করেছেন রাশেদ খান নিজেই। মামলায় রিমান্ড আবেদনের শুনানিতে এ কথা বলেন রাশেদ।

শুনানির এক পর্যায়ে রাশেদ নিজেই কিছু বলতে চাইলে বিচারক অনুমতি দেন। তিনি বলেন, এ আন্দোলন আমার একার আন্দোলন নয়। সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন। আমরা আন্দোলনে নামার পর সরকারের পক্ষ থেকে তিনবার আমাদের সঙ্গে বসা হয়েছে। সর্বশেষ গত ১৪ মে কর্নেল এহসান আমাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় বিচারক বাধা দিয়ে বলেন, আপনার গভীরে যেতে হবে না, এ মামলার অভিযোগ সম্পর্কে বলার থাকলে বলুন।

এরপর রাশেদ বলেন, বার বার সময় নিয়েও ওনারা প্রজ্ঞাপন জারি করেনি। আর আমি আমার লাইভে প্রধানমন্ত্রীর নাম ধরে কোনও কথা বলিনি। আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলেছি।

এসময় বিচারক বলেন, আপনাদের তো ধৈর্য ধরতে হবে। নেতা হতে হলে ধৈর্য ধরতে হবে।

এরপর রাশেদ বলেন, আমরা তো কোনও সহিংসতা করিনি।

বিচারক বলেন, আপনি (রাশেদ) যে বক্তব্য রেখেছেন এটা কিন্তু অফেন্স হয়েছে। পুলিশ তদন্ত করবে, আপনি তাদের সহযোগিতা করবেন, এটাই মূলত রিমান্ড। আমি সময় বেধে দিচ্ছি, আপনাকে ৭ কার্যদিবসের মধ্যে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

এ সময় আদালতে ছিলেন রাশেদের বাবা নবাই বিশ্বাস, মা সালেহা বেগম, বোন সোনিয়া ও রুপালি এবং স্ত্রী রাবেয়া আলো। তারা আদালতে এসে কান্নায় ভেঙে পড়েন।

পেশায় রাজমিন্ত্রী রাশেদের বাবা নবাই বিশ্বাস বলেন, আমি পড়ালেখা জানি না। তবে আমার ছেলে বলেছে, সে দেশের সব ছাত্রদের জন্য আন্দোলন করছে। তাই আমি তাকে সমর্থন করেছি।

এক প্রশ্নের জবাবে রাশেদের বাবা জানান, গত ৩০ জুন ছাত্রলীগের ১৫/২০ জন ছেলে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে এসেছে।
সূত্র: গোনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর