,

কান্নাই যাদের পেশা!

news-image

পৃথিবী একটা রঙ্গমঞ্চ। এখানে কত রকম বিচিত্র পেশার মানুষেরই না বসবাস। যেমন- ঘানার একদল নারী তারা পেশা হিসেবে কান্নাকে বেছে নিয়েছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্য।

তবে যেনতেন কারণে এই পেশা বেচে নেননি তারা, টাকার বিনিময়ে ওই নারীরা দল ধরে কান্না করেন মৃতের শবযাত্রা অনুষ্ঠানে। খবর মেট্রো।

ওই নারীদের একটি সংস্থাও রয়েছে। তাদের সংস্থার নাম ‘দ্য ফিউনেরাল কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন’। যারা শুধুমাত্র টাকার বিনিময়ে মৃত মানুষের শবযাত্রায় কাঁদবেন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের মতো। ওই নারীরা শবযাত্রায় এমন সব মৃত মানুষের জন্য অঝোর ধারায় কান্না কাটি করেন যাদের সঙ্গে তাদের পূর্বে কোনো পরিচয় পর্যন্ত নেই।

ধরুন আপনার অনেক টাকা আছে। কিন্তু আপনাকে কেউ পছন্দ করে। যদিও এমন মানুষের সংখ্যা খুবই কম। এ কারণে আপনি ভাবছেন মারা যাওয়ার পর আপনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শোক পালন করার মতো তেমন কেউ থাকবে না। তখন আপনি শরণাপন্ন হতে পারেন এই নারীদের কাছে। বিষয়টি এমন।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর কয়েকজন বিধবা নারী মিলে ‘দ্য ফিউনেরাল কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশন’ নামক এই সংস্থাটি গড়ে তুলেছেন।

একটা শবযাত্রায় তারা কত পারিশ্রমিক নেবেন তা নির্ভর করে অনুষ্ঠানটি কত বড় হবে তার ওপর ভিত্তি করে।

যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর আগেই শর্ত দেয় যে তার শবযাত্রাটি উৎসবমুখর হবে তাহলেও কোনো সমস্যা নেই। সেই পারিশ্রমিক পেলে এই সংস্থার নারীরা শবযাত্রায় নাচ-গান করে সেই উৎসবও পালন করে থাকেন।

কিন্তু আফসোস এটাই, যেই মৃত ব্যক্তিকে ঘিরে এতো সবকিছু হবে তা তিনি বুঝতেও পারবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর