,

অপু বিশ্বাস বললেন ৩-১ গোলে জিতবে ব্রাজিল

news-image

ফুটবল বিশ্বকাপ জ্বরে ভুগছে বিশ্ব। বাংলাদেশেও সেই জ্বরের উত্তাপ অনেক। আর দশটা সাধারণ মানুষের মতো তারকাদেরও উন্মাদনার শেষ নেই বিশ্বকাপ নিয়ে। প্রত্যেকেই নিজ নিজ দলের জয়ের জন্য শুভকামনা জানাতে ভুলেন না।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের বেশ কিছু খেলা শেষ হয়ে গেছে। অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা হেরে বিদায়ও নিয়েছে। কিছুটা ম্লান বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ। তবে এখনো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে আসরের ফেভারিট টিম ব্রাজিল।

আজ রাত ৮টায় দ্বিতীয় রাউন্ডে লাতিন আমেরিকার দেশ ম্যাক্সিকোর মুখোমুখি হবে নেইমার-কুতিনহোরা। নিজ দল ও খেলেয়ারদের সাফ্যল্যের জন্য শুভকামনা রাখছেন সমর্থকরা। ব্রাজিল ভক্ত অপু বিশ্বাসও সেই শুভকামা জানালেন।

তিনি আজ ফেসবুকে এক স্ট্যাটাসে আজকের খেলা নিয়ে নিজের ধারণার কথাও জানালেন। তার মতে ৩-১ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে যাবে ব্রাজিল। সেইসঙ্গে জাগো নিউজকে জানালেন, সম্পূর্ণ খেলাটাই দেখবেন তিনি। এর আগেও ব্রাজিলের অন্য খেলাগুলো পুত্র আব্রাম খান জয়কে নিয়ে দেখেছেন তিনি।

এদিকে বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর নায়ক বাপ্পী চৌধুরী। এছাড়াও কলকাতার ‘শর্টকাট’সহ আরও বেশ কিছু ছবি হাতে রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর