,

উট শাহিন যা বলছে ব্রাজিলকে নিয়ে

news-image

কথাটা অনেকের কাছে ‌‘উটভট’ লাগতে পারে, উট বলে দিচ্ছে ম্যাচের ভবিষ্যৎ! বলছে মানে? রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে! এবার সেই উট বলছে, ব্রাজিল-মেক্সিকো ম্যাচে জিতবে ব্রাজিল!

কথাটা শুনে ব্রাজিল সমর্থকেরা আনন্দিত হতে পারেন, শঙ্কিতও! শাহিনের সব ভবিষ্যদ্বাণী কিন্তু অক্টোপাস পলের মতো মিলে যায়নি। কখনো হয়েছে উল্টোটাও। শুরুর দিকে তার ফর্ম তো ছিল একেবারেই বাজে। শাহিন যা বলত, হয়ে যেত উল্টোটা! ফলে সমর্থকেরা বেশ শঙ্কায় থাকত। চাইত, শাহিন যেন তাদের পতাকার বদলে বেছে নেয় প্রতিপক্ষের পতাকা!

তবে নকআউট পর্ব থেকে শাহিন বেশ কারিশমা দেখাচ্ছে। দিন যতই এগোচ্ছে, শাহিন যেন অক্টোপাস পলের মতো নির্ভুল হয়ে উঠছে। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফ্রান্সকে বেছে নিয়েছিল শাহিন। এমনকি স্পেনকে যে রাশিয়া বিদায় করে দেবে, এই আলোচিত ভবিষ্যদ্বাণীও করেছে এই উট!

২০১৪ বিশ্বকাপে ৩৯টি ম্যাচের ২৯টির সঠিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিল শাহিন। এবার এখন পর্যন্ত পুরো হিসাবটি পাওয়া যায়নি। তবে প্রথম সাত ম্যাচের চারটিতেই ভুল করে আলোচনায় এসেছিল গ্রুপ পর্বে। কিন্তু আসল কেরামতি দেখাচ্ছে এখন!

২০১০ বিশ্বকাপে অক্টোপাস পল বিখ্যাত হয়ে গিয়েছিল। এমনকি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শিরোপা উদ্‌যাপনেও ছিল পলের প্রতি ভালোবাসা! পলের মৃত্যুর পর রেখে যাওয়া আসনে অনেকেই বসার চেষ্টা করেছে। তবে দুবাইয়ের উট শাহিনের মতো খ্যাতি কারও কপালে জোটেনি। ব্রাজিল বিশ্বকাপের পর এবার রাশিয়াতেও ভবিষ্যদ্বাণী করছে এই মরুভূমির জাহাজ।

ম্যাচের আগে উটের সামনে দুটি কাঠের খুঁটিতে রাখা হয় দুই দেশের পতাকা। উট শাহিন মুখ দিয়ে এর একটি পতাকাকে বেছে নেয়। এবার যেমন সে বেছে নিয়ে ব্রাজিলের পতাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর