,

পাত্রীর বয়স ১১, পাত্রের ৪১! মালয়েশিয়াজুড়ে তোলপাড়

news-image

একটি অসম বয়সের বিয়েকে নিয়ে মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই বিয়েতে পাত্রীর বয়স ১১ এবং পাত্রের ৪১। এ প্রেক্ষিতে দেশটিতে বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ করার দাবি উঠেছে।

জানা গেছে, ওই ব্যক্তির আরো দুজন স্ত্রী রয়েছে। শুধু তাই নয়, তার ছয় সন্তানও রয়েছে।

কনে তথা শিশুটির বাবা-মা জানিয়েছেন, তারা তাদের মেয়েকে একটি শর্তে ওই ব্যক্তির তৃতীয় স্ত্রী হওয়ার অনুমতি দিয়েছেন। শর্তটি হলো, মেয়ে ১৬ বছর পর্যন্ত তাদের কাছেই থাকবে।

জানা গেছে, ব্যক্তিটি একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। শিশুটির পরিবার দরিদ্র্য।

শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-র মালয়েশীয় প্রতিনিধি বলছেন, এই ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ বিয়েতে শিশুটির ভালো হতে পারে না।

মালয়েশিয়ার অধিকারকর্মী সৈয়দ আজমি আলহাবশি বলেছেন, ১১ বছর বয়সী মেয়েকে বিয়ে করা মানে শিশু যৌন নিপীড়নকারীর মতো আচরণ।

প্রসঙ্গত, ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও মালয়েশিয়ার ইসলামি শরিয়া আদালত বিয়ের অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর