,

‘হয় চিকিৎসা করো, নয় মেরে ফেলো’

news-image

তীব্র যন্ত্রণায় বার বার কেঁদে উঠছে ৭ বছরের শিশুটি। মাকে এক মুহূর্ত কাছছাড়া করতে চাইছে না। শুধু একটাই কথা বলে চলেছে, ‘হয় আমার চিকিৎসা করো, না হলে আমাকে মেরেই ফেলো।’

শিশুটির বাড়ি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে। সেখানকারই এক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো সে। গত মঙ্গলবার (২৬ জুন) মিষ্টির লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে ইরফান (২০) ও তার সঙ্গীরা। ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে খুন করার চেষ্টা করে তারা। পরের দিন ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে পাওয়া যায় স্কুল থেকে ৭০০ মিটার দূরের একটি ঝোপে।

তবে ভাগ্যগুণে বেঁচে গেছে শিশুটি। ধর্ষিতা সাত বছরের ওই শিশুটির অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। সে এখন বিপদ মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগে তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন তারা। এখন ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তার। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

তবে অন্য আশঙ্কা করছে পুলিশ। সন্দেহ, ধর্ষকদের থেকে এইচআইভি জীবাণু শিশুটির শরীরে এসে থাকতে পারে। ওই দুই অভিযুক্তের এইচআইভি পরীক্ষা করানো হবে।

ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামেন মন্দসৌরের কয়েক হাজার বাসিন্দা। তার পরেই অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়ে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ওই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।

রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অর্চনা চিটনিস জানিয়েছেন, শিশুটির বাবার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তার চিকিৎসা ও পড়াশোনার সব খরচ বহন করবে রাজ্য। তবে শিশুটির বাবা বলেন, ‘আমি কোনও ক্ষতিপূরণ চাই না, শুধু চাই যে, অভিযুক্তকে ফাঁসিতে ঝোলানো হোক।’

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর