,

‘সেক্স হলো ওষুধের মতো’

news-image

রাশিয়া বিশ্বকাপে দূর্দান্ত খেলছে ইংল্যান্ড। পানামার বিপক্ষে রেকর্ড সংখ্যক গোলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রিটিশরা। শেষ ষোলতে ইংল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় জেমি ভারডির স্ত্রী রেবেকা ভারডি।

বিশ্বকাপে ইংলান্ড দলের সফলতার গোপন মন্ত্র প্রকাশ করে ভারডি বলেন, অন্যবারের বা অন্য কোনো দলের মতো নয়। ইংল্যান্ড দলের এবারের খেলোয়ারদেরকে তাদের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের সঙ্গে অবাধে সেক্স করার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো রাখঢাক রাখা হয়নি। ফলে খেলোয়াররা মাঠের বাইরে তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে মানসিকতা রাখছেন প্রফুল্ল। আর সেটাই তাদের সফলতার মূল চাবিকাঠি। স্ট্রাইকার জেমি ভারডির স্ত্রী রেবেকাও কোনো ভনিতার আশ্রয় না নিয়ে একেবারে প্রকাশ্যে বলে দিয়েছেন এসব কথা। এ জন্য তিনি দলের ম্যানেজারের প্রশংসা করেছেন।

রেবেকা ভারডি আরও বলেন, ম্যানেজার গারেথ সাউথগেট ঠিক কাজটিই করেছেন। তিনি জানেন, কি করলে তার স্কোয়াডের সদস্যদের মানসিকতা থাকবে ফুরফুরে। তাই তিনি তাদেরকে প্রিয়জনের সঙ্গে অবাধে মেলামেশার অনুমতি দিয়েছেন। লন্ডনের দ্য সান পত্রিকাকে সেইন্ট পিটার্সবুর্গ হোটেল থেকে এক সাক্ষাতকারে এসব মন্তব্য করেন তিনি।ম্যানেজার দলের মানসিকতা ঠিক রাখতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে রেবেকা ভারডি বলেন, খেলোয়ারদের সঙ্গে তিনি মিশে থাকেন। তাদের সঙ্গে স্বাভাবিকভাবে মেশেন। তিনি পরিবারের সবার কথা ভাবেন। খেলার পরে তিনি পারিবারিক মূল্যবোধ বুঝতে পারেন। তাই খেলোয়ারদের জন্য তার মানসিকতা শিথিল করেছেন। এক্ষেত্রে সেক্স হলো ওষুধের মতো। কোনো খেলার আগে এটাকে বন্ধ করা মানে হলো খেলোয়ারকে রেড কার্ড দেখানো। সেক্সকে লুকিয়ে রাখলে এতে সফলতা দেবে এমন কোনো বৈজ্ঞানিকপ্রমাণ নেই বরং এতে পারফরমেন্স বাড়ে। তাই ম্যানেজার ইংলিশ খেলোয়ারদের অনুমতি দিয়েছেন।

শেষ ষোল থেকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে খেলোয়ারদের চাঙ্গা রাখতে নিয়মিত যৌন সম্পর্ক স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন রেবেকা ভারডি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর