,

আসিফ ডন, মৌসুমী খলনায়িকা

news-image

নতুন গানের ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘আগুন পানি’ শিরোনামের এ গানের ভিডিওটিতে আসিফের পাশাপাশি মডেল হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

গানের ভিডিওর গল্পতে দেখা যাবে, একটি বহুজাতিক প্রতিষ্ঠান একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। ওই এলাকার এক শীর্ষ সন্ত্রাসীর কাছে গ্রামটি জ্বালানোর প্রস্তাব রাখে বহুজাতিক কোম্পানিটি। কিন্তু ওই সন্ত্রাসী রাজি হওয়ার আগেই তাকে না জানিয়ে তার প্রেমিকা কাজটির জন্য অগ্রিম টাকা গ্রহণ করে ফেলে। তবে ওই শীর্ষ সন্ত্রাসী এ কাজে রাজি হয় না। সে পরিষ্কার জানিয়ে দেয়, মানুষ পোড়াতে পারবে না। প্রেমিকার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়, এক সময়ের প্রেয়সীই হয়ে উঠে প্রতিশোধ পরায়ণ।

শেষ পর্যন্ত গানের স্বাদ নিতে এবং ভিডিওটি উপভোগ করতে অপেক্ষা করতে হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। ওই দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।

নিজের নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ভিডিও ও গান- দুটোর কাজই সুন্দর হয়েছে। মৌসুমি হামিদ আর আমি এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি। ভিডিওতে আমি ডন, মৌসুমী হামিদ ভিলেন। শুটিংয়ের প্রয়োজনে পিস্তল ব্যবহার করেছি।’

ধ্রুব মিউজিক ভিডিওর ইউটিউব চ্যানেলের পাশাপাশি মিউজিক ভিডিওটি দেখা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর