,

সংসারটা রক্ষা করতে আমাকে সহযোগিতা করুন: শ্রাবন্তী

news-image

বিনোদন প্রতিবেদক: সত্য মিথ্যা অনেক কথা আসবে কিন্তু একজন মেয়ে, একজন মা আর একজন মানুষ হিসেবে একটাই চাওয়া- আমার সাথে আমার বাচ্চাদের সাথে কোনো অন্যায় না হোক। আমার বাচ্চারা বিচ্ছিন্ন পরিবারে বড় না হোক। এর ফলাফল কখনই ভালো হয় না। ভুল আমারও আছে।খোরশেদ আলমেরও আছে।

তাই বলে ডিভোর্স করে আলম বাচ্চাদের সাথে, আমাদের সাথে এমন অন্যায় করতে পারে না। হুমকি দেয়া হয়েছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবে। আমার স্বামীর সাথে কথা বলবে।আমার সংসার ভাঙবে আর আমি তা মেনে নিয়ে চুপ করে থাকবো, তাই না?

খোরশেদ আলম আমার সবকিছু জেনে শুনে বিয়ে করেছিলেন। আর ৭ বছর পর তা নিয়ে আমাকে দোষ দিয়ে যাবে তা তো মানা যায় না।সবকিছুর আগে আমি একজন মা। খোরশেদ আলম একজন বাবা এটা আমাদের ভুলে যাওয়া উচিত না। বাচ্চাদের কোনো দোষ নেই। ওদের মাকেও প্রয়োজন বাবাকেও প্রয়োজন। ওরা এরইমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। তাই দোয়া করবেন সবাই আমার বাচ্চারা যেন সুস্থ থাকতে পারে।ওরা মা বাবা দু’জকেই যেন কাছে পায়।

একজন শিক্ষক হয়ে আলম এমন অন্যায় যেন আমাদের কারও সাথে না করে। সেই মহিলা নিজেও সংসার মনোযোগ দিয়ে করুক। আমাকে উল্টা হুমকি না দিক। উপরে আল্লাহ আছেন। সবকিছু সুন্দরভাবে হোক। আমার বাচ্চাদের সাথে অন্যায় কিছু না হোক এটাই আমার চাওয়া।

আলম সুন্দরভাবে অন্যায় না করে সৎভাবে সবকিছু থেকে সরে আসুক।নিজের পরিবারকে রক্ষা করুক। একজন শিক্ষক থেকে এটাই চাই। সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কেউ ভুল সংবাদ করবেন না। আমি যা বলার এখানেই বলে দিলাম।পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সহযোগিতা করুন। আমি এখনো জোর গলায় বলতে চাই আমার সাথে আর আমার আর আমার বাচ্চাদের সাথে অন্যায় করা হয়েছে। এই জাতি যেন অন্যায়কে সমর্থন না করে।

আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই কারণ তিনিও একজন নারী। তিনি একজন মা। তিনিও নিশ্চয় চাইবেন না একজন মা ও তার বাচ্চাদের সাথে অন্যায় হোক। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

(শ্রাবন্তীর ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর