,

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

news-image

যশোর প্রতিনিধি: যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পানিতে বিধ্বস্ত হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। এতে দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ।

আইএসপিআরের সহকারী পরিচালক (এডি) রেজাউল করিম শাম্মী জানান, রাত্রিকালীন প্রশিক্ষণ হিসেবে রাত ৯টার দিকে যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে একটি কেএইটডব্লিউ প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করেন সিরাজুল ও এনায়েত। কিছুক্ষণ পর সেটি যশোরের ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ে বিধ্বস্ত হয়। এতে তারা দুজনই নিহত হন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়াও একই তথ্য জানান।

দেয়াড়া ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা বলেন, রাত সোয়া ৯টার দিকে বিকট শব্দে বিমানটি বুকভরা বাঁওড়ে বিধ্বস্ত হয়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা বাঁওড়ের আশপাশে ছুটে গেলেও পাইলটদের দেখতে পাননি এবং সাধারণের পক্ষে বিমান উদ্ধারের সক্ষমতা না থাকায় খুব বেশি তৎপরতা চালাতে পারেননি। খবর পেয়ে ফায়ার সর্ভিস, পুলিশ, বিমানবাহিনীর বেশ কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির