,

অবশেষে শঙ্কাই সত্যি হল

news-image

স্পোর্টস ডেস্ক : শঙ্কাটাই সত্যি হল গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার সাথে পিঠে চোট পেয়ে মাঠ ছাড়েন। তাই ২য় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে থাকছে না ব্রাজিলিয়ান ডিফেন্সের নির্ভরতার প্রতীক। বিষয়টি নিশ্চিত করেছে কোচ তিতে।

মার্সেলো ছাড়া সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশই খেলানো হতে পারে বলে জানান তিতে। পিঠের ব্যথার কারণে ওই ম্যাচের দশম মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মার্সেলোর জায়গায় নামা ফিলিপে লুইস মেক্সিকোর বিপক্ষে শুরুতেই নামবেন সামারা অ্যারেনায় আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ‍মুখোমুখি হবে দুই দল। রোববার দলের সঙ্গে মার্সেলো অনুশীলন করায় তার খেলার আশা জাগে। কিন্তু তিতের মনে হচ্ছে পুরোটা সময় খেলার মতো প্রস্তুত নন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

“স্বাভাবিক পরিস্থিতিতে শুরুর একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা স্বাভাবিকই। …সে অনুশীলনে এসেছিল, সে অংশ নিতে চায়।… অবশ্যই সে ৪০-৬০ মিনিট খেলার সামর্থ্য রাখে।” “অনুশীলনের শেষে আমরা কথা বলেছিলাম। জিজ্ঞেস করেছিলাম-‘আমি কি তোমার ওপর ভরসা করতে পারি?’ সে বলল, ‘পারেন’।”

সংবাদ সম্মেলনে তিতে পাশে থাকা ফিটনেস কোচ ফাবিও মাহসেরেদিয়ান জানান, নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট খেলার ‍উপযোগী বলে মনে হয়নি তার। “মার্সেলো অল্প একটু প্রস্তুতি নিয়েছিল; অনুশীলনও করেছিল কম। গতকালের অনুশীলনে সে শুধু ড্রিল করেছিল। …১২০ মিনিটের (অতিরিক্ত সময়সহ) ম্যাচে তাকে খেলানো নিয়ে আমাদের সতর্ক হতে হবে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর