,

‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে’

news-image

বিনোদন ডেস্ক।। ভাঙনের মুখে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর সংসার। স্বামীর সঙ্গে দীর্ঘ দিন থেকে তার সম্পর্ক খারাপ যাচ্ছে। শ্রাবন্তী যুক্তরাষ্ট্র থাকেন। তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকও। গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠান খোরশেদ আলম। নোটিশ পেয়ে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে দেশে ফিরে আসেন শ্রাবন্তী।

দেশে ফেরার পর স্বামী খোরশেদ আলমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেন শ্রাবন্তী। কিন্তু বারবারই ব্যর্থ হন। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে শ্রাবন্তী লিখেন, ‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।’

শ্রাবন্তী আরও লিখেছেন, ‘তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কখনো ছেড়ে যাবে না। এখন কেন ছেড়ে গেছ? আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিয়ো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিয়ো না।’ শ্রাবন্তী বর্তমানে বগুড়া রয়েছেন। গত ২৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের একটি মামলা করেছেন। তবে তিনি আশা করছেন, তার সংসার যেন না ভাঙে। সকল ভুলবোঝাবুঝির অবসান হবে। উৎস:  একুশে টেলিভিশন

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর